Apan Desh | আপন দেশ

মার্কিন ভিসা আবেদনকারীদের জরুরি বার্তা দূতাবাসের 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ জুলাই ২০২৬

মার্কিন ভিসা আবেদনকারীদের জরুরি বার্তা দূতাবাসের 

ছবি : সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নেয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে তারা।

রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নেয়াই সবচেয়ে উপযুক্ত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে আবেদন প্রক্রিয়া জটিল হতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে। এ ছাড়া এ ধরনের আবেদনের জন্য জমা দেয়া ভিসা ফি ফেরতযোগ্য নয়।

এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘোষণা দেয়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

দূতাবাস জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড