Apan Desh | আপন দেশ

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩৩, ৯ জুলাই ২০২৫

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রান্সের তুলুজ শহরে হয়ে গেলো দুদিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্প। প্যারিসের বাংলাদেশ দূতাবাস আয়োজনে শনি ও রোববার (০৫-০৬ জুলাই) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে দুই শতাধিক প্রবাসী পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, আইনি পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা পান।

স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ সেবার উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

আরওপড়ুন<<>>বাংলাদেশিদের জন্য সুখবর, ৫ লাখ কর্মী নেবে ইতালি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওসমান হোসেন মনির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নান্নু।

ক্যাম্পে দূতাবাসের প্রধান সচিব ওয়ালিদ বিন কাশেম ও দ্বিতীয় সচিব শাকিল আহমদ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত খন্দকার তালহা বলেন, প্রবাসীদের পাশে থাকাই দূতাবাসের প্রধান দায়িত্ব। মোবাইল কনস্যুলার ক্যাম্প এ সহায়তারই অংশ।

এ সময় প্রবাসীরা বছরে অন্তত চারবার তুলুজে এমন সেবা কার্যক্রমের দাবি জানান। আয়োজনে বিএনপি নেতা এম এ তাহের, সিনিয়র সাংবাদিক নুরুল ওয়াহিদসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের