Apan Desh | আপন দেশ

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ জানুয়ারি ২০২৬

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো লেবার পার্টি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলো লেবার পার্টি। তাতে ১০ দল থেকে জোটটি ফের ১১ দলের হলো। 

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেবার পার্টি জোটে যোগ দেয়ার তথ্য জানানো হয়।

এর আগে, ১১ দলীয় জোটের ঘোষণা দেয়া হলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতায় সমাধান না আসায় ইসলামী আন্দোলন আনুষ্ঠানিকভাবে যুক্ত না হলে জোটটি ১০ দলের হয়েছিল। আর ইসলামী আন্দোলন একলা পথ বেছে নিয়েছিল। 

আরও পড়ুন<<>>সারজিস আলমকে শোকজ

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ায় পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছিলেন, আজ তাদের নির্বাচনী জোটে আরও একটি দল যুক্ত হবে।

এদিকে, সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী একটি দেশ গড়তে চাই। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি ১১ দলীয় জোটে পরিণত হলো।

লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১১ দলীয় জোটে যুক্ত হয়েছি। আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই। যে পরিবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। আমরা আজ নতুনভাবে শুরু করছি।

বিএনপির যুগপৎ আন্দোলনে তাদের দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় বিএনপির সঙ্গ ছাড়ে দলটি। এবার তারা জামায়াতের সঙ্গে জোট বাঁধলো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement