Apan Desh | আপন দেশ

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করুন: কর্ণেল অলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ২ ডিসেম্বর ২০২৩

মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করুন: কর্ণেল অলি

বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু-এমন আখ্যা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বতর্মানের নির্বাচন গণতন্ত্র হত্যার ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এলডিপিসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

দেশবাসীকে রোববার (৩ ডিসেম্বর) ও পরদিন সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে শনিবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করেছি।

তিনি বলেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান ও মুনাফিকেরা কাফেরদের থেকেও অধম। কোন অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

কর্নেল অলি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার।

আশাকরি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তর্ভুক্ত করবো না।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement