Apan Desh | আপন দেশ

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩০, ১৭ নভেম্বর ২০২৬

নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

ছবি: আপন দেশ

নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার রিপন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ গুরুতর আহত।  

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন ও আহত মাসুদের বাড়ি পাবনার ইসলামপুর গ্রামে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে পাবনার উদ্দেশে চালবোঝাই ট্রাকটি যাচ্ছিল। পথে ডালসড়ক এলাকার আয়চান ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় চালক মাসুদকে উদ্ধার করে। তাকে নাটোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাফর ইকবাল জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এ ধারণা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়