ফাইল ছবি
জাতীয়তাবাদী তাঁতী দল গাজীপুর মহানগর শাখার সভাপতি তাজুল ইসলাম ব্যাপারীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতির মাধ্যমে দলীয় অন্যান্য নেতা-কর্মীদের সতর্ক করা হয়। বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মো. তাজুল ইসলাম ব্যাপারীর সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তারা বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































