ছবি: আপন দেশ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিন বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আরও পড়ুন <<>> সূচকের উত্থানে চলছে লেনদেন
এদিন ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ২১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ২ লাখ ২ হাজার ৪৭৮টি।
দিনটিতে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৪টির, কমেছে ৬৮টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































