Apan Desh | আপন দেশ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪,১৯০ কোটি টাকার কর্মসূচি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৬, ১০ নভেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪,১৯০ কোটি টাকার কর্মসূচি অনুমোদন

ছবি: আপন দেশ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি ৭৯৭ কোটি টাকা আসবে বৈদেশিক অর্থায়ন থেকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৯০ কোটি টাকা। 

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪০৩ কোটি টাকা এবং বৈদেশিক অর্থায়ন থেকে ৭৯৭ কোটি টাকা ব্যয় করা হবে।

আরও পড়ুন <> ‘নিরাপত্তায় ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার’

দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শিক্ষার অবনতি সবচেয়ে বেশি চোখে পড়েছে। সরকার শিক্ষার মান নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সরকারি সনদ তাদের জন্যই থাকবে। 

সম্প্রতি অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়ও এর প্রতিফলন দেখা গেছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়