Apan Desh | আপন দেশ

ব্রিজের অভাবে দুর্ভোগে ৩ গ্রামের ৭ হাজার মানুষ

মো জহিরুল ইসলাম চয়ন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৮, ১০ নভেম্বর ২০২৬

ব্রিজের অভাবে দুর্ভোগে ৩ গ্রামের ৭ হাজার মানুষ

ছবি: আপন দেশ

একটি ব্রিজের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষের। প্রায় ৫শ শিক্ষার্থীদেরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পারাপার করতে হয়। নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন দুর্ভোগের কারণে শঙ্কিত থাকেন অভিভাবকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের  সামনেই এ খাল। খালটি দিয়ে প্রতিদিন অন্তত ৫ শ শিক্ষার্থী ও ৭ হাজার স্থানীয় সাধারণ মানুষকে যাতায়েত করতে হয়। ব্রীজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। দুর্ভোগ কিছুটা লাঘবে স্থানীয়দের উদ্যোগে খালের উপর একটি বাঁশের সাঁকো তৈরি করেন। কিন্তু সাঁকো  দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের যাতায়েত করতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, আমি এ সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রায় সময়ই পা পিছলে পরে যাই। আবার যারা ছোট এবং প্রাইমারি স্কুলে পড়ে তাদের বেলায় আরও বেশি ভয়াবহ। কারণ তারা সাঁতার জানে না। অনেক সময় খালের পানিতে পড়ে যায়। ফলে আতঙ্কে থাকতে হয়। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় অনেক অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন।

নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, প্রতিদিন এ সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। সাঁকো দিয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই আমাদের বই খাতা খালে পড়ে যায়। স্কুল থেকে তো আর আমাদের বারবার বই দেয় না। বই পড়ে গেলে আমাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়। এছাড়াও সব সময়ই তো বাবা-মা স্কুলে দিয়ে যেতে পারে না। আমরা এখানে একটা ব্রিজ চাই। 

আরও পড়ুন<<>>মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, এ সাঁকো দিয়ে ৪,৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ যাতায়েত করে। এ সাঁকোতে অনেকবার স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়েছে। একটা ব্রিজ দিলে দুর্ভোগ লাঘব হবে। 

আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খা বলেন, আমাদের পটুয়াখালী-৩ আসনের এমপি ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে দাবী, আমাদের দুরবস্থা লাঘবের জন্য আমাদের এখানে একটি ব্রিজ করেন দেন। 

সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আমাদের এ বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। এ খালে ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এ ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু অজানা কারণে এখানে ব্রিজ হচ্ছে না। 

এ বিষয় আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটা ভেঙ্গে যাওয়ার পর থেকে এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়