Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫৫৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৬, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩৭, ৮ নভেম্বর ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫৫৮ কোটি টাকা

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দিনশেষে এক্সচেঞ্জটিতে মোট ৫৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৪৬০টি।

আরও পড়ুন <<>> দুই ঘণ্টায় ৩২২ কোটি টাকার লেনদেন

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ২ হাজার ৫৮ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

দিনটিতে ডিএসইতে ১২২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারের দর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়