Apan Desh | আপন দেশ

সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৬, ৯ নভেম্বর ২০২৬

সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ

সোনালী আঁশের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৮ পয়সা।

আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৩২৬ কোটি টাকার লেনদেন 

অন্যদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশফ্লো) হয়েছে ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সায়। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ২০২ টাকা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়