ছবি: আপন দেশ
দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। দিনের লেনদেনের শুরু থেকেই বিভিন্ন সূচকে উত্থান লক্ষ্য করা গেছে। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন।
এদিন লেনদেনের প্রথম দিকে প্রধান সূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচক। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২২ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <> আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে
একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়ে মোট ৬ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৪৮৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ৫৮ হাজার ৫১২টি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































