ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন মোট ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯২ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৪৪ দশমিক ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৪৯ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> সোনালী আঁশের প্রথম প্রান্তিক প্রকাশ
দিনটিতে ডিএসইতে মোট ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসময়ে ২০ কোটি ৪৪ লাখ ১২২টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেন সম্পন্ন হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬০৭টি।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৯২টির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































