বিএসসির লোগো
শেয়ারবাজারের তালিকাভুক্ত নৌপরিবহন খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। কোম্পানিটি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ১১ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ২০ টাকা ১০ পয়সা।
আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫৫৮ কোটি টাকা
অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২১ টাকা ৪৫ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































