Apan Desh | আপন দেশ

শেয়ারবাজারে আস্থা ফেরাতে আত্মনিয়ন্ত্রণের তাগিদ অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৪, ৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৫, ৪ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে আস্থা ফেরাতে আত্মনিয়ন্ত্রণের তাগিদ অর্থমন্ত্রীর

ছবি : আপন দেশ

নিজেদের কর্মকাণ্ডে আত্মনিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করতে শেযারবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (০৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবিসি) অডিটোরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু নিয়ন্ত্রক সংস্থার নজরদারির ওপর নির্ভর না করে প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যেও নিয়ম মেনে চলা, স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।

আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৫৪২ কোটি টাকা

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর শাহরিয়ার গনি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের লক্ষ্য হ‌লো বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ উৎসাহিত করা। 

আপন দেশ/এসএস/কেএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়