Apan Desh | আপন দেশ

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ৪ অক্টোবর ২০২৬

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা

ছবি: আপন দেশ

পাবনায় এ বছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা হবে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন<<>>পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের তৎপরতায় রক্ষা

এছাড়াও পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।

সভায় জেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়