Apan Desh | আপন দেশ

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: পুলিশ

প্রকাশিত: ১৪:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: পুলিশ

ছবি: আপন দেশ

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ও রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মামুন (৩৫), মুন্না (২৯), আসলাম (৩০)। মামুন ও মুন্না ভাসানটেক বস্তিতে, আসলাম ভাসানটেকের মজুমদার মোড়ে থাকেন।

ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের প্লটের মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

আরও পড়ুন >< রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা হয়নি বলেছে পুলিশ। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলেও পুলিশ জানিয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। 

এ সময় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়