সাউথইস্ট ব্যাংক পিএলসির লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। ব্যাংকটির দীর্ঘমেয়াদে ‘AA’ এবং স্বল্পমেয়াদে ‘ST-2’ রেটিং নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাংকটির রেটিংয়ে ‘পজিটিভ আউটলুক’ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেওয়া হয়েছে।
আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ৩৫০ কোটি টাকা লেনদেন
ব্যাংকটির ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। রেটিংয়ের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































