Apan Desh | আপন দেশ

নতুন সিনেমা নিয়ে নেটফ্লিক্সে মৈত্রেয়ী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০১, ২১ সেপ্টেম্বর ২০২৬

নতুন সিনেমা নিয়ে নেটফ্লিক্সে মৈত্রেয়ী

ছবি: সংগৃহীত

মাত্র ১৮ বছর বয়সে ‘নেভার হ্যাভ আই এভার’ সিরিজ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন। এবার ২৪ নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘বেস্ট অফ দ্য বেস্ট’-এ প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় নাচ নিয়ে হওয়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে।

এ বিষয়ে মৈত্রেয়ী জানান, একসময় হলিউডের ছবিতে ভারতীয় নাচ ও সংস্কৃতিকে বেশ হালকাভাবে দেখানো হতো। তবে এখন আর সে দিন নেই। বর্তমানে অত্যন্ত সম্মানের সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: জটিল রোগে ভুগছেন কিম কার্দাশিয়ান, হাসপাতালে ভর্তি

কানাডায় বেড়ে ওঠা শ্রীলঙ্কান বংশোদ্ভূত মৈত্রেয়ীর কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না। তিনি অ্যানিমেশনের কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ১৫ হাজার মানুষের মধ্য থেকে তাকে ‘নেভার হ্যাভ আই এভার’ সিরিজের জন্য বেছে নেন নির্মাতা মিন্ডি ক্যালিং। 

হঠাৎ করে পাওয়া এত বড় সাফল্য ও খ্যাতি সামলে উঠতে মিন্ডি তাকে সব সময় ছোট বোনের মতো আগলে রেখেছিলেন বলে জানান মৈত্রেয়ী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়