ছবি: আপন দেশ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৫৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
বোরবার ডিএসইতে ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ৬৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০২ টি কোম্পানির, বিপরীতে ২৪৭ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































