Apan Desh | আপন দেশ

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৩৭, ১৬ আগস্ট ২০২৬

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: আপন দেশ

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক আয়োজিত ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌর এলাকার আশেক পুড়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

 ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। দিনব্যাপী এ সেবা কার্যক্রম চলেছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের জন্ম হয়েছে মানব সেবায়, মানবতার কল্যাণে আমাদের কাজ করার জন্য। 

আরও পড়ুন<<>>চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, শাস্তির দাবি

 তিনি আরও বলেন আমরা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের মাধ্যমে সারাদেশে আমৃত্যু সেবা দিয়ে যাব।

এসময় উপস্থিত  ছিলেন ডাক্তার রাশেদুল হাসান এমবিবিএস (রা. বি.) সিসিডি (বারডেম) টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইরলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, কোষাধক্ষ্য শারমিন শিমু, দফতর ও প্রচার সম্পাদক মো. আসাদ হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ তারেক। এছাড়াও সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়