ফাইল ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান স্কিম টু ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে । ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরের অর্জিত মুনাফা, পূর্বের সংরক্ষিত আয় এবং মুনাফা বিতরণের জন্য বিদ্যমান রিজার্ভ বিবেচনায় নিয়ে এ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৬ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ৮২ পয়সা। একই সময়ে বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭ পয়সা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য হয়েছে ১১ টাকা ৭ পয়সা। এছাড়া ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিইউ) হয়েছে ৯০ পয়সা।
আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন
এর আগের বছর, অর্থাৎ ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ছিল ৮১ পয়সা। সে সময়ে বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৫ টাকা ৮৯ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১০ টাকা ৯৫ পয়সা এবং ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ৮৬ পয়সা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ফান্ডটির ইউনিটপ্রতি আয় ১ পয়সা, বাজারমূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ১ টাকা ১৮ পয়সা, ক্রয়মূল্যের ভিত্তিতে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য ১২ পয়সা এবং ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ৪ পয়সা বেড়েছে।
ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ সেপ্টেম্বর ২০২৬।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































