Apan Desh | আপন দেশ

প্রিমিয়ার লিজিং দরপতনের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ১২ আগস্ট ২০২৬

প্রিমিয়ার লিজিং দরপতনের শীর্ষে

ফাইল ছবি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ পয়সা বা ৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।

মঙ্গলবার (১২ আগষ্ট) ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, এম.এল. ডাইং, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্ট্রাকো রি-ফুয়েলিং।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়