Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫১, ১৬ আগস্ট ২০২৬

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ৩

ছবি : আপন দেশ

রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫), শোভা চাকমা (৫২)। 

আহতরা হলেন, জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে একটি যাত্রীবাহী পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা নামে তিন যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনক শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আর এম ও ডা. সওকত আকবর খান জানায়, এখানে দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাঙামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, দুর্ঘটনায় আহতরা সবাই কৃষিপণ্য ব্যবসায়ী। দুর্ঘটনায় আহত এবং নিহতদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়