Apan Desh | আপন দেশ

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব তারকাদের প্রশংসা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ১৬ আগস্ট ২০২৬

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বিশ্ব তারকাদের প্রশংসা

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা।

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘দুই স্তরের টেস্ট ব্যবস্থা’ চালুর পরিকল্পনার কড়া জবাব দিয়ে লিখেছেন, আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার এটিই আরেকটি বড় কারণ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের কী অসাধারণ এক জয়! অভিনন্দন, এ জয় পুরোপুরি তাদের প্রাপ্য।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বাংলাদেশের এ দাপুটে জয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন মাত্র দুটি শব্দে, বাংলাদেশ, বাহ!

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড বাংলাদেশের এ অর্জনে খুশি, অস্ট্রেলিয়ার মতো শীর্ষ একটি দলকে তাদের নিজেদের মাটিতে এবং তাদের নিজেদের খেলাতেই হারানো সত্যিই অবিশ্বাস্য।

আরও পড়ুন <<>> অস্ট্রেলিয়ার হারের কারণ জানালেন কামিন্স

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর লিখেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানো এক ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি এক বিশাল মুহূর্ত।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিংও মুগ্ধ লাল-সবুজের এমন পারফরম্যান্সে। তিনি লেখেন, ডারউইন এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে গেল। দারুণ করেছ বাংলাদেশ!

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়