Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫০, ১৩ আগস্ট ২০২৬

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন 

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আধা ঘণ্টা পর ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্রমতে, এদিন ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১১৮১ ও ২১৯৭ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আরও পড়ুন<<>>প্রিমিয়ার লিজিং দরপতনের শীর্ষে

একই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৭০টির এবং অপরির্বতিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-সার্প ইন্ডাস্ট্রি, ফার ইস্ট নিটিং, বেক্সিমকো লিমিটেড, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সায়হাম টেক্সটাইল, এপেক্স ট্যানারি, গ্রামীণফোন, রিপাবলিক  ইন্স্যুরেন্স ও মালেক স্পিনিং।

এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৯ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। 

লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়