Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৫, ১২ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৫৫, ১২ আগস্ট ২০২৬

সূচকের উত্থানে লেনদেন চলছে

ছবি : আপন দেশ

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (১২ আগস্ট) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৫ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯২৮ পয়েন্টে।

আরও পড়ুন<<>>দর বৃদ্ধির কারণ জানেনা বারাকা পাওয়ার-শার্প ইন্ডাস্ট্রিজ

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২১১ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫৪২ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টি, কমেছে ১০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়