Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ১৬ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ছবি: আপন দেশ

রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সড়ক র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাশ।

অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য দেন মো. কামাল খান। কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন আব্দুস সবুর মোল্ল্যা (গমছা কাজল)।

এ সময় চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা এবং উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মৎস্য ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী, মৎস্যচাষি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান। 

আরও পড়ুন<<>>সিলেটে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেফতার

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নদী-খাল ও জলাশয়ের মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণের মাধ্যমে একদিকে যেমন দেশের আমিষের চাহিদা পূরণ করা সম্ভব, অন্যদিকে মৎস্যচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা যায়। তাই মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও মৎস্যজীবীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চরভদ্রাসনে মৎস্যসম্পদের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়