Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৯২৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ১৩ আগস্ট ২০২৬

সূচকের পতনে লেনদেন ৯২৫ কোটি টাকা

ছবি: আপন দেশ

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৩৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা

বৃহস্পতিবার ডিএসইতে ৯২৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫ টি কোম্পানির, বিপরীতে ১৮২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়