Apan Desh | আপন দেশ

এনার্জিপ্যাকের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩৬, ২৬ নভেম্বর ২০২৪

এনার্জিপ্যাকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯২ কোম্পানি। এর মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেয়ার ঘোষণা দেয় এ কোম্পানি। এতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

রোববার (২৪ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ। এতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার টেক্সটাইল পিএলসি।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, বিডি ওয়েলডিং, তমিজউদ্দিন টেক্সটাইল, নিউলাইন ক্লথিং, বিডি ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল ও উসমানিয়া গ্লাস।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু