Apan Desh | আপন দেশ

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:২৪, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২৪, ৮ অক্টোবর ২০২৬

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও বাংলাদেশের হার

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। তবে অজিদের দেয়া পাহাড়সম ২০৩ রানের জবাবে ৩৫ বলে ৭৩ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তারপরও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ১৬৬ রানে।

বুধবার (০৭ অক্টোবর) শারজাহতে এ ম্যাচ হয়।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ডেভিড ওয়ার্নার ৬৬ ও কালাম ফার্গুসন ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শেষ দিকে বেন ডাঙ্কের ঝড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে বড় পুঁজি পায় অজিরা।

বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ৩টি, জিয়াউর রহমান ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের সুবাদে দল লড়াইয়ে ছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুজন আউট হওয়ার পর দলের ব্যাটিংয়ে ধস নামে।

আরও পড়ুন <<>> আইএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ

অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৬ বলে ফিফটি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৭৩ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৮টি ছক্কা।

তবে শেষ ওভারে জয়ের জন্য পাহাড়সম রান দরকার থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়