Apan Desh | আপন দেশ

পর্দার ফাটাকেষ্ট পেল মন্ত্রীর পদমর্যাদা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪১, ৭ অক্টোবর ২০২৬

পর্দার ফাটাকেষ্ট পেল মন্ত্রীর পদমর্যাদা

ছবি: সংগৃহীত

‘মিনিস্টার ফাটাকেষ্ট’ মিঠুন চক্রবর্তীর তুমুল জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা। এবার রূপালী পর্দা নয়, বাস্তব জীবনে তিনি পাচ্ছেন মন্ত্রীর পদমর্যাদা।

সিনেমায় প্রতিবাদী চরিত্রে মিঠুন চক্রবর্তীকে ভালোবেসেছিল দুই বাংলার দর্শক। এখন দেখার বিষয় রাজ্যের জনসাধারণের মন কতটা জয় করতে পারেন।

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মিঠুনকে। যেটা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন।

বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আরও পড়ুন <<>> বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি 

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সে দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়।

তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তার আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছিলেন অভিনেতা। গত পাঁচ বছরে বিজেপির হয়ে নানা আয়োজনে-প্রচারে সরব ছিলেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়