Apan Desh | আপন দেশ

ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৪, ৭ অক্টোবর ২০২৬

ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টিএম. মিজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত  উপাচার্য নিয়োগদান করেছেন। অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।  

আরও পড়ুন<<>>শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহবান ইবি উপাচার্যের

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, আলহামদুলিল্লাহ। শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একই সঙ্গে আনন্দ, সম্মান ও এক গভীর দায়িত্ববোধের বিষয়। এ আস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, একটি আবাসিক হল শুধু শিক্ষার্থীদের আবাসস্থল নয়, এটি তাদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। সবাইকে নিয়ে এ হলকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আবাসিক পরিবার হিসেবে গড়ে তুলতে চাই।

অধ্যাপক ড. আবদুস সামাদ ১৯৯৮ সালে শিক্ষকতা জীবন শুরু করে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার থেকে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘদিন ধরে পুষ্টি, খাদ্য প্রযুক্তি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মেটাবলিজম ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পাঠদান ও গবেষণায় যুক্ত রয়েছেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান, অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের বর্তমান সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং ইবি ইউট্যাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়