Apan Desh | আপন দেশ

ফাইনালের আগে ইয়ামালের পোস্ট

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৯, ১৯ জুলাই ২০২৬

ফাইনালের আগে ইয়ামালের পোস্ট

ছবি : সংগৃহীত

কয়েক ঘণ্টা পরই শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এরই মাঝে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শৈশবের একটি ছবি শেয়ার করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

ছবিটির ক্যাপশনে ১৯ বছর বয়সী এ ফুটবলার লিখেছেন, ফর ইউ এন্ড ফর দ্য স্ট্রিটস।

এ কথার মাধ্যমে তিনি নিজের বেড়ে ওঠার জায়গা রোকাফোন্দার প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করেছেন। স্পেনের মাতারো শহরের এ এলাকাতেই তার ফুটবল জীবনের সূচনা। নিজের জন্মস্থানকে সম্মান জানিয়ে তিনি নিয়মিত ম্যাচে যে হেডব্যান্ড পরেন, তাতেও রোকাফোন্দার নাম লেখা থাকে। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের। 

শেয়ার করা ছবিতে ছোট্ট ইয়ামালকে তার ক্যারিয়ারের প্রথম দিকের ক্লাব লা তোরেতার জার্সি পরা অবস্থায় দেখা যায়। পোস্টটিতে তিনি স্প্যানিশ র‌্যাপার মোরাদের একটি গানও যুক্ত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের শিকড়ের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইয়ামালের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।

আরও পড়ুন <<>> আর্জেন্টিনা না স্পেন, শেষ হাসি কার

এদিকে, এবারের বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী শুরুটা করতে পারেননি ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকে পাওয়া চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে পুরোপুরি ফিট ছিলেন না। তবে ধীরে ধীরে খেলার সময় বাড়িয়ে নকআউট পর্বে আবারও প্রথম একাদশে জায়গা করে নেন।

এ পর্যন্ত বিশ্বকাপে ইয়ামাল একটি গোল করেছেন, যা ছিল সৌদি আরবের বিপক্ষে। এখনো কোনো অ্যাসিস্ট না করলেও দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ (এমভিপি) নির্বাচিত হয়েছেন তিনি।

আপন দেশ/এসএস

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়