ছবি : সংগৃহীত
ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রোহিতের হাতে এ সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সে তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।
ভারতের অন্যমম সেরা এবং সফল অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকান এ তারকা ব্যাটসম্যান।
আরও পড়ুন <<>> ভালো ব্যাটিং করেও ৬ রানে বাংলাদেশের হার
দেশের হয়ে দীর্ঘদিন অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ রোহিতকে এ সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেয়া হয়।
এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পান। এবার তিনি পদ্মশ্রী পেলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































