রেহানা আক্তার রানু। ছবি : সংগৃহীত
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেয়ার দাবি জানিয়েছে বিএনপি সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু। আওয়ামী লীগ সরকারের সময় কথিত ‘আয়নাঘরে’ বিরোধী নেতাকর্মীদের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আয়নাঘরের প্রসঙ্গ টেনে রেহানা আক্তার রানু বলেন, সম্প্রতি তিনি এমন একটি স্থান দেখেছেন, যেখানে একটি বিশেষ চেয়ারে বিরোধী দলের নেতাদের ‘ইলেকট্রিক শক’ দেয়া হতো বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে-শুইয়ে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, অনৈক্যের সুযোগ তৈরি হলে সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসতে পারেন। তখন আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর চীন সফরে যুক্ত হচ্ছেন তথ্যমন্ত্রী
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি প্রস্তাবিত বাজেটের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে ‘সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন বলে মন্তব্য করেন।
এছাড়া ব্যাংক খাত থেকে অর্থ লুটের অভিযোগে অভিযুক্তদের সম্পদ নিলামে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেয়ার দাবি জানান তিনি।
পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ, এলপিজির দাম কমানো এবং দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুরও আহবান জানান বিএনপির এ এমপি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































