Apan Desh | আপন দেশ

মেসিই সর্বকালের সেরা, অভিনন্দন জানিয়ে ক্লোসা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩২, ২৩ জুন ২০২৬

মেসিই সর্বকালের সেরা, অভিনন্দন জানিয়ে ক্লোসা

ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার (২২ জুন) রাতে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি।

জার্মানির মিরোস্লাভ ক্লোসার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর রেকর্ড ভাঙার পরপরই মেসিকে অভিনন্দন জানালেন ক্লোসা নিজে।

জার্মান এ কিংবদন্তি বললেন, আমি সবসময়ই বলে এসেছি মেসি কোনো সাধারণ খেলোয়াড় নয়। আমার কাছে লিও সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন! 

আরও পড়ুন<<>>এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়ার জয়

৪৮ বছর বয়সী এ সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২০১৪ সাল থেকে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই তিনি বলেছিলেন, রেকর্ড একদিন ভাঙবেই। মেসি সেটা ভাঙুক, এতে আমার কোনো আপত্তি নেই। আমি সবসময় মেসির বড় ভক্ত।

ডালাসের মাঠে ঐতিহাসিক রাতটা শুরু হয়েছিল একটু হোঁচট দিয়ে। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু অবিশ্বাস্যভাবে সে পেনাল্টি মিস করলেন মেসি। তবে এ ব্যর্থতা তাকে দমাতে পারেনি। প্রথমার্ধেই ঘুরে দাঁড়িয়ে গোল করলেন তিনি।

৩৮তম মিনিটে গোল করে বিশ্বকাপে ১৭তম গোলের মালিক হলেন মেসি। আর ম্যাচের শেষ মুহূর্তে আরেকটি গোল করে মোট গোলসংখ্যা নিয়ে গেলেন ১৮-তে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়