ছবি: আপন দেশ
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। সফরকারি অজিদের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিকরা।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয়। পেশির চোটের জন্য খেলছেন না লিটন দাস। নিয়মিত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। কিপিং করবেন পারভেজ হোসেন।
এদিন অভিষেক হতে যাচ্ছে ডানহাতি পেসার আবদুল গাফফার সাকলাইনের। একাদশে রাখা হয়েছে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত হওয়া সৌম্য সরকারকে।
আরও পড়ুন<<>>বিশ্বকাপে মেসির যত রেকর্ড
এদিকে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে নিখিল চৌধুরি ও জোয়েল ডেভিসের। দিল্লিতে জন্ম নেয়া নিখিল ব্যাটিং অলরাউন্ডার। লেগ স্পিন করতে পারেন বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের এ সতীর্থ। ২২ বছর বয়সী ডেভিস বাঁহাতি স্পিনার। দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































