ছবি : সংগৃহীত
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দারুণ এক অলরাউন্ড পারফরম্যান্সে ডাম্বুলা সিক্সার্সকে ৪৪ রানে হারিয়েছে গল গ্যালান্টস।
রোববার (২৬ জুলাই) ডাম্বুলায় আগে ব্যাট করে ৬ উইকেটে ২২০ রান তোলে গল।
জবাবে ৭ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় ডাম্বুলার ইনিংস। ব্যাট হাতে গলের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন চামিকা করুনারত্নে।
মাত্র ৩৪ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শুরুতে স্যাম হারপার ২৭ বলে ৪১, চারিথ আসালাঙ্কা ২০ বলে ৩১ এবং বাংলাদেশের নুরুল হাসান সোহান মাত্র ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
ডাম্বুলার হয়ে দুশমন্থ চামিরা একাই ৫ উইকেট নিলেও দলকে রক্ষা করতে পারেননি। ২২১ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও বড় জুটি গড়তে পারেনি ডাম্বুলা।
আরও পড়ুন <<>> চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা
নিরোশান ডিকওয়েলা ১৯ বলে ৩২ রান করেন। শেষদিকে রমেশ মেন্ডিস ২২ বলে অপরাজিত ৩৯ এবং মাহিশ থিকশানা ১২ বলে অপরাজিত ১৬ রান করলেও ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি।
গলের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাচিন্দু কোলোম্বাগে। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, এশান মালিঙ্গা ও আকিফ জাভেদ একটি করে উইকেট নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































