Apan Desh | আপন দেশ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫১, ২৬ জুলাই ২০২৬

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজে দল ঘোষণা

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। এ সিরিজে ডাক পেয়েছেন নতুন মুখ মুশফিক হাসান।

ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই প্রথম টেস্টের দলে রাখা হয়নি শরিফুল ইসলামকে। অজিদের বিপক্ষে ডারউইন টেস্টে তাই থাকছেন না কোনো বাঁহাতি পেসার।

নাহিদ রানা ও শরিফুল, সেরা একাদশের দুই পেসার না থাকায় ছুটি থেকে তলব করে আনা হয়েছে এবাদত হোসেনকে। মুশফিককে দলে নিলেও অস্ট্রেলিয়ার সঙ্গে তো আর তাকে টেস্ট খেলিয়ে দেয়া যায় না!

এছাড়া ব্যাটিং বিভাগে প্রথম টেস্টে লিটন দাস না থাকায় দলে রাখা হয়েছে জাকের আলি অনিককে। ব্যাকআপ উইকেটরক্ষক ব্যাটার হিসেবেই থাকছেন তিনি। জিম্বাবুয়েতে টেস্টে খেলা অমিত হাসান এ পজিশনে খেলতে পারেন।

নিয়মিত টেস্ট দল থেকে বাদ পড়া আরও এক পরিচিত মুখ ওপেনার মাহমুদুল হাসান জয়। তার জায়গায় সৌম্য সরকারকে বিবেচনা করেছেন নির্বাচকরা। জয় না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকে দেখা যাবে প্রথম টেস্টেই।

আরও পড়ুন <<>> জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ভারতের সিরিজ জয়

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সামনে রেখে ৩১ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। ৬-৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে তিন দিনের ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। ১৩ আগস্ট সিরিজের প্রথম টেস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট হবে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

প্রথম টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়