ফাইল ছবি
চলতি মাসেই শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশ সফরে আসছে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজের শুরু হবে ওয়ানডে দিয়ে।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এছাড়া দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। সেদিন ঢাকায় এসে তারা সরাসরি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। দুই দিনের প্রস্তুতি শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
আরও পড়ুন <<>> ভেঙে গেলো উসাইন বোল্টের রেকর্ড
এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































