Apan Desh | আপন দেশ

ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১২ জুন ২০২৬

ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

ছবি: আপন দেশ

ম্যাচ শেষে জেবে দাই বমের কান্না কিছুতেই থামাতে পারছিলেন না কোচ ও কর্মকর্তারা। ঢাকায় চলমান বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে শুক্রবার (১২ জুন) অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও হার মানতে হয়েছে স্বাগতিকদের। 

দাই বমের কান্নার কারণ পুরো ম্যাচে বলতে গেলে নিঃসঙ্গ শেরপার মতো একা লড়াই করে গেছেন কোয়ান্টাম কসমো স্কুলের এ ছাত্র। পুরো ম্যাচে যেখানে ৩৫ গোল দিয়েছে বাংলাদেশ, এর ১৮ গোল একা করেছেন দাই বম! অথচ ১৪ গোল করেও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের ললিত ললিত। 

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ দিন দুপুরে বাংলাদেশকে ৩৫-৩৯ গোলে হারিয়েছে ভারত। 
যদিও ম্যাচটি জিততে বেশ ঘাম ঝরেছে ভারতের। বেশিরভাগ সময় গোল ব্যবধানে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে অন্যতম সেরা ম্যাচ খেলেছে এদিন।

হ্যান্ডবলে পুরুষ বিভাগে কখনোই ভারতকে কোনো প্রতিযোগিতায় হারাতে পারেনি বাংলাদেশ। তবে দাই বমের লড়াকু মানসিকতায় কখনও কখনও সে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অন্য খেলোয়াড়রা সেভাবে স্কোরই করতে পারছিল না। ম্যাচের বেশিরভাগ সময়ে বাংলাদেশ অন্তত ৪ গোলে পিছিয়ে থেকেছে। শেষ পর্যন্ত ওই ৪ গোলের ব্যবধান আর ঘোচাতেই পারেনি বাংলাদেশ।
 
এমন হারে কোনও আফসোস নেই বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক আসাদুল্লাহ আদিবের, আমরা এ ম্যাচে কখনও হাল ছেড়ে দিইনি। প্রতিটি মিনিট বাঘের মতো লড়াই করেছি। সব সময় চেষ্টা করেছি কিন্তু দুর্ভাগ্য ম্যাচটা জিততে পারিনি। আমরা যেভাবে লড়াই করেছি সেটা পরের ম্যাচের জন্য অনুপ্রেরণা দেবে।

শনিবার (১৩ জুন) অনূর্ধ্ব-১৮ বিভাগে দুপুর ১টায় বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের সঙ্গে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ