ছবি: আপন দেশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপির নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকষ্মিক পরিদর্শন করেছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজাররের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এসময় প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম। এছাড়াও ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী থেকে তারা হাজার হাজার পর্যটকদের সাথে পায়ে হেঁটে মত বিনিময় করেন। এরপর সুগন্ধা পয়েন্ট ধরে লাবনী পয়েন্ট পর্যন্ত তারা পরিদর্শন করেন।
এসময় তারা পর্যটকদের কাছে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান। নারী ও শিশু, বয়স্ক পর্যটকদের নিরাপত্তা, বীচের পরিচ্ছন্নতা, টুরিস্ট পুলিশের ভূমিকা নিয়ে জানতে চান। এছাড়া পরিছন্নতা কর্মীদের তৎপরতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও জানতে চান।
এসময় সময় পর্যটকরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। বিচ ম্যানেজমেন্ট ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন পর্যটকরা।
আরও পড়ুন <<>> শিল্পায়নের শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল
তারা প্রতিমন্ত্রীদের কাছে সমুদ্র সৈকতের বর্তমান ব্যবস্থাপনা অব্যাহত রেখে আরও আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির আহবান জানান।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে কক্সবাজারকে পর্যটন হাব হিসেবে গড়া হবে।
তিনি আরও জানান, বাংলাদেশের সকল পর্যটন কেন্দ্রগুলোতে অত্যাধুনিক হোটেল স্থপনাসহ পর্যটক বান্ধব করা হবে।
পরিদর্শনকালে পর্যটন মন্ত্রণালয়ের পরিচালক, টুরিস্ট পুলিশের এসপিসহ উর্ধতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































