Apan Desh | আপন দেশ

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হচ্ছেন ফখর জামান

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ৩১ মার্চ ২০২৬

বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হচ্ছেন ফখর জামান

বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাস্তির মুখে পড়েছেন ফখর জামান। লাহোর কালান্দার্সের এ ওপেনারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রোববার (২৯ মার্চ) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ঘটনাটি ঘটে। আম্পায়ারদের পর্যবেক্ষণে বলের কন্ডিশন ‘অন্যায়ভাবে পরিবর্তন’ করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ ঘটনায় ম্যাচের শেষ ওভারের আগে করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেয়া হয়। এতে ম্যাচের ফলাফলেও প্রভাব পড়ে।

সোমবার (৩০ মার্চ) দ্বিতীয় ও চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে পিসিবি জানায়, পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন না ফখর জামান। বিবৃতিতে উল্লেখ করা হয়, ফখর অভিযোগ অস্বীকার করেছেন। আচরণবিধি অনুযায়ী পূর্ণাঙ্গ শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আরও পড়ুন <<>> নেপালের বিপক্ষেও জোড়া গোল চান সুলিভান

ম্যাচ রেফারি রোশন মহানামা সব প্রমাণ পর্যালোচনা করেন। পাশাপাশি ফখরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। এরপরই এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আপিল করার সুযোগ রয়েছে তার সামনে। ক্রিকেটের আইন অনুযায়ী, বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা নিষিদ্ধ। কেবলমাত্র বল পালিশ করার ক্ষেত্রে সীমিত অনুমতি রয়েছে। আইন ৪১.৩.২ অনুযায়ী, কোনো খেলোয়াড় বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

৩৫ বছর বয়সী ফখর জামান আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়। তিনি এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৯২টি ওয়ানডে এবং ১২০টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়