ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ৩৩ জন নেতা। তাদের মধ্যে এমপি হয়েই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১০ জন। বাকি ২২ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। এছাড়া দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হয়েছেন যারা-
বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। দুটি আসন থেকে জয় পেলেও তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নিয়েছেন। তিনি সংসদে সরকারি দলের নেতা, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দিনাজপুর-৬ আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচন হয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রথমবার সংসদ সদস্য হয়েই পেয়েছেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ফেনী-৩ আসন থেকে এবারই প্রথম এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। তিনিও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সিলেট-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হয়েছেন খন্দকার আব্দুল মোকতাদির। তিনি বাণিজ্য মন্ত্রণালয়; শিল্প মন্ত্রণালয়; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের এমপি আফরোজা খানম রিতা। তিনি পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হয়েছেন পার্বত্য রাঙ্গামাটির দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম দায়েত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের। ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান।
প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী যারা-
জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ্য ইসলাম অমিত।
শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডা. এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মুহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































