ছবি: আপন দেশ
দেশের নতুন পথচলায় দল-মত-নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিকেল ৪টা ১১ মিনিটে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। সবার আন্তরিক সহযোগিতার মধ্য দিয়েই জনগণের নির্বাচিত সরকার একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































