Apan Desh | আপন দেশ

সরকারের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সরকারের শপথ অনুষ্ঠানে মোদি-শাহবাজ শরিফকে আমন্ত্রণের সম্ভাবনা

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। এছাড়া সার্কভুক্ত অন্যান্য দেশের সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে।

বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সরকার গঠন নিয়ে বিএনপি ইতিমধ্যে তাদের পছন্দের অতিথি তালিকার বিষয়ে ইঙ্গিত দিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ