Apan Desh | আপন দেশ

দেশের মানুষের স্বার্থ আগে রেখেই পররাষ্ট্র নীতি ঠিক হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

দেশের মানুষের স্বার্থ আগে রেখেই পররাষ্ট্র নীতি ঠিক হবে: তারেক রহমান

তারেক রহমান। ছবি: মো: সম্রাট শাহজাহান

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে। এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থই সব থেকে আগে, তাদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেই পররাষ্ট্র নীতি ঠিক করবো আমরা।

এসময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো একক দেশের প্রতি আনুগত্য নয়- পারস্পরিক সম্মান, সমতা, বিশ্বাসের ভিত্তিতেই ঠিক হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি।

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশ গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শত উসকানির মুখেও দায়িত্বশীলতার মাধ্যমে শান্ত থাকতে নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে। কোনো অপশক্তি যেন নির্বাচনের পর কোনো অপ্রিতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছে।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে, কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ, আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারলে ব্যর্থ হবে দেশ।

এ মুহূর্তে অর্থনৈতিক অবস্থা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত ও সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়