Apan Desh | আপন দেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে গেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ৯ অক্টোবর ২০২৫

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে গেলো বাংলাদেশ

ছবি সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার (০৯ অক্টোবার) এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ।  কিন্তু রেফারির শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে গোল করেন হংকংয়ের রাফায়েল মার্কিস। তাতে করেই বাংলাদেশ হারল ৪-৩ ব্যবধানে।

সে সঙ্গে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেলো হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের। বাংলাদেশকে হারিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো হংকং।

আপনদেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের