Apan Desh | আপন দেশ

হামজার গোলেও জেতেনি লিস্টার সিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:০০, ১৬ আগস্ট ২০২৫

হামজার গোলেও জেতেনি লিস্টার সিটি

ছবি সংগৃহীত

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিস্টার সিটির প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। সে ম্যাচে খেলা না হলেও ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডে হাডার্সফিল্ডের বিপক্ষে অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল এ বাংলাদেশির বাহুতে। ম্যাচে গোলও পেয়েছেন তিনি।

৫৪ মিনিটে অসাধারণ গোলে লিস্টারকে এগিয়ে দিয়েছিলেন হামজা। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত শেষ হয় ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে হামজার দল।

আরও পড়ুন<<>>সাকলাইনের চোখে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন 

টাইব্রেকারে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস ঠেকিয়েছিলেন জর্ডান আয়িইউ ও ক্যাসি ম্যাকঅ্যাটির শট। লিস্টারের আরেকটি শট পোস্টে মারেন বিলাল আল খান্নুস। আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেনের স্পটকিক জালে জড়ালে ৩-২ ব্যবধানের জয় পায় হাডার্সফিল্ড।

আকু স্টেডিয়ামে ৫৪ মিনিট বক্সের ভেতর থেকে নেয়া হামজার চোখধাঁধানো শটে এগিয়ে গিয়েছিল লিস্টার সিটি। ক্লাবটির জার্সিতে হামজার এটি দ্বিতীয় গোল। ৬৫ মিনিটে ড্যানিয়েল ভোস্ট সমতা ফেরালেও ৬৮ মিনিটে হ্যারি উইংসের গোলে আবারও এগিয়ে যায় লিস্টার।

৭৬ মিনিটে ক্যামেরন আশিয়ার গোলে আবারও সমতা ফেলায় হাডার্সফিল্ড। এরপর টাইব্রেকারে হৃদয় ভাঙে হামজাদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের